শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪, ১৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
হাসপাতালের চিকিৎসক ডা: ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা: মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন। তবে তার হার্টে রিং পরানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি এই চিকিৎসক।
এমপি/ আরআই