শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২, ২৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৫ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর (এমবিবিএস চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স ও মিডওয়াইফ) চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন। এই নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
তিনি বলেন, শুধু চিকিৎসকের সংখ্যা বাড়ালেই হবে না, স্বাস্থ্যখাতে চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও সেবার মান বাড়ানোর দিকেও বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদেরও যথাযথ প্রশিক্ষণের আওতায় আনতে হবে। একটি দক্ষ ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসক, নার্সসহ সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীর দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে। তবে এই অগ্রগতিকে আরও টেকসই করতে স্বাস্থ্যকর্মীদের চাহিদা নিরূপণ, জনবল পরিকল্পনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। ২০৪০ সাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণবিষয়ক এই প্রতিবেদন ভবিষ্যৎ স্বাস্থ্য জনশক্তি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে বাড়তি ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে।
তিনি বলেন, আদর্শ স্বাস্থ্য ব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও দেশে প্রায় এক লাখ ছয় হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র এক লাখ নয় হাজার। ফলে পিরামিড কাঠামো সোজা হয়ে সিলিন্ডারে পরিণত হয়েছে। জনবলের অন্যান্য স্তরে ঘাটতি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বাড়তি কাজের চাপ নিতে হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে চিকিৎসকদের গতানুগতিক কাজের চাপ কমবে এবং কর্মঘণ্টা সাশ্রয় হবে। তবে মেডিকেল কলেজগুলোতে মৌলিক বিজ্ঞানের শিক্ষকের তীব্র সংকট কাটাতে না পারলে চিকিৎসক তৈরির হার বাড়ানো কঠিন হবে। এছাড়া হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিচালনার জন্য দক্ষ ‘স্বাস্থ্য ব্যবস্থাপক’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ. কে. এম. বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা: রাজেশ নরওয়াল প্রমুখ।
এমপি/ আরআই