শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৯, ২৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আউশগাড়া স্কুল মাঠে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ শিবিরের আয়োজন করা হয়। এতে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
পাঁচবিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমীনের উদ্যোগে এবং আউশগাড়া উন্নয়ন সংস্থার (আউশ) সহযোগিতায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে চিকিৎসাসেবা দিতে অংশ নেয় রংপুর চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম। মেডিকেল টিমে ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: সনজিতা রানী এবং সিনিয়র অপটোমেট্রিস্ট অপ্টোম সুব্রত বর্মন।
আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তেঘর গ্রামের আলেয়া বিবি জানান, দীর্ঘদিন ধরে চোখে ঝাপসা দেখতেন। টাকার অভাবে চিকিৎসকের কাছে যেতে পারছিলেন না। বাড়ির কাছেই বিনা মূল্যে চিকিৎসক দেখাতে পেরে তিনি উপকৃত হয়েছেন।
পালি গ্রামের আশরাফ আলী জানান, চোখের সমস্যা নিয়ে অনেক কষ্টে ছিলেন। চক্ষু শিবিরে এসে বিনা মূল্যে চোখ পরীক্ষা করিয়ে সঠিক পরামর্শ পেয়েছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তাদের মতো দরিদ্র মানুষের অনেক সুবিধা হবে।
পাঁচবিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমীন বলেন, গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ যেন সহজেই চোখের উন্নত চিকিৎসাসেবা পান, সেই লক্ষ্যেই এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমপি/ আরআই