শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৩ নভেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া সভায় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহেরসহ পরিচালনা পর্ষদের সদস্য, অডিট ও এনআরসি কমিটির চেয়ারম্যান, নিরীক্ষক, স্ক্রুটিনাইজার, নির্বাহী পরিচালক, কোম্পানি সেক্রেটারি এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।
সভায় ২০২৩-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। এ ছাড়া স্পন্সর পরিচালকদের মধ্য থেকে অধ্যাপক এ এন এম এ জাহের এবং প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
এ সময় জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় কোষাগারে কর ও ভ্যাট বাবদ ২৪৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ৫৩১ টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী, মুনাফার ৫ শতাংশ বা ৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।
এমপি/ আরআই