শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬, ২৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর সরকারি মেডিকেল কলেজের সংখ্যাও বেড়ে ৪০টিতে দাঁড়িয়েছে।
চলতি বছরের ১৩ মে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় সরকার। এক মাস পর, ১৪ জুন ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে নরসিংদী মেডিকেল কলেজ অনুমোদন পায়। আর চলতি মাসের ৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ থেকে দেড় কিলোমিটার দূরে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।
তিনটি নতুন মেডিকেল কলেজের প্রতিটিতে এমবিবিএস কোর্সে ৫০টি করে আসন নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোর কোনোটিরই অবকাঠামো এখনো নির্মাণ করা হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট আসন ৫ হাজার ২৭০টি। আর ঢাকা ডেন্টাল কলেজসহ আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে মোট আসন ৫৪৫টি।
কলেজভিত্তিক আসনসংখ্যা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসন রয়েছে ২২০টি।
কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজে ২০০টি করে আসন রয়েছে। গোপালগঞ্জ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে রয়েছে ১২৫টি করে আসন।
কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেল কলেজে ১০০টি করে আসন রয়েছে। রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেল কলেজে রয়েছে ৭৫টি করে আসন।
এ ছাড়া হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোণা, ঠাকুরগাঁও, নরসিংদী ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০টি করে আসন নির্ধারণ করা হয়েছে।
বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৬০টি আসন রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৯টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৬টি আসন রয়েছে। সিলেট এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল শের-ই-বাংলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।
এমপি/ আরআই