ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৮, ২৬-১১-২০২৬

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: মেডিকেল পোস্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১৮ ডিসেম্বর এক ঘণ্টা ১৫ মিনিটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

গতকাল (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা: সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া অনলাইন আবেদন কার্যক্রম চলবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা, যা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আর হাজিরা সিট ডাউনলোড করা যাবে ১৫ থেকে ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন