ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

বাংলাদেশের ওষুধ-পাটপণ্যের আমদানি বাড়াতে মিসরকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৬, ২৬-১১-২০২৬

বাংলাদেশের ওষুধ-পাটপণ্যের আমদানি বাড়াতে মিসরকে আহ্বান

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ থেকে ওষুধ ও পাটপণ্য আমদানি বাড়াতে মিসরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, দুই নেতার মধ্যকার সেই সম্পর্ক বাংলাদেশ ও মিসরের দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

হুমায়ুন কবির দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনার কথা তুলে ধরে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ সভা আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এতে কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন