ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৮, ২৬-১১-২০২৬

ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফের ভুয়া নারী চিকিৎসক সন্দেহে কনা আক্তার শান্তা নামে একজনকে আটক করেছেন আনসার সদস্যরা। অ্যাপ্রোন পরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসকেরা তাকে চিনতে না পারায় সন্দেহের সৃষ্টি হয়। পরে তাকে পরিচালকের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বটতলা এলাকায়।

ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. শাহাদাত হোসেন জানান, সন্দেহ হওয়ায় ওই নারীকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে দেওয়া হয়েছে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন