শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮, ২৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হাম নিয়ে ১০২ জন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছে ১০৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন। এ ছাড়া একই সময় দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে। এর মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এমপি/ আরআই