ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৫ জমাদিউস সানি ১৪৪৮

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের ব্যবসা, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৪, ২৬-১১-২০২৬

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের ব্যবসা, লাখ টাকা জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে একটি হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় ভাই ভাই হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনার অভিযোগে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং একই বঁটি দিয়ে মাছ-মাংস ও সালাদ কাটার মতো অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া হোটেলের কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, প্রয়োজনীয় অনুমোদন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

ইউএনও জাকিয়া সুলতানা জানান, ভোক্তার স্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন