শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯, ২৭-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে হাসপাতালের কর্মী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী রিশাদ খান জানান, রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে দ্রুত ভবন থেকে নিচে নেমে যান। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করলেও প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এক রোগীর স্বজন রহিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি শুরু করেন। যে যেভাবে পেরেছেন, দ্রুত ভবন থেকে নিচে নেমে গেছেন।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের লিডার শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ইউনিট দুটি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এমপি/ আরআই