শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২, ২৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ৫২৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫, খুলনা বিভাগে ১২৯, রাজশাহী বিভাগে ১১৮, বরিশাল বিভাগে ১১৪, রংপুর বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ৪৩ এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি কর্পোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬৬ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রাম বিভাগে ৫৩, ময়মনসিংহ বিভাগে ৪২, বরিশাল বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৩১, রংপুর বিভাগে ৯ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই