শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৮, ২৬-১১-২০২৬ | আপডেট: ১১:৩০, ২৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৩ নভেম্বরের স্মারকের উল্লেখ করে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত অবাস্তবায়িত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায় আগামী ২৯ নভেম্বর দুপুর আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
চিঠির সংযুক্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে দুটি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে প্রথমটি গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।
দ্বিতীয় সিদ্ধান্তটি গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো। পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এমপি/ আরআই