ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

স্বাস্থ্য বিভাগের সরকারি বাসায় ভাড়াটে না রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০২, ১৮-১১-২০২৬

স্বাস্থ্য বিভাগের সরকারি বাসায় ভাড়াটে না রাখার নির্দেশ

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্যসেবা বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটে ভাড়াটে রাখা কিংবা সাবলেট দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে যারা বাসা ভাড়া দিয়েছেন, তাদের দ্রুত ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের কোটাভুক্ত এবং বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা আবাসিক ভবনের বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া নিষিদ্ধ।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পরও কোনো বাসায় ভাড়াটিয়া পাওয়া গেলে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বাসার বরাদ্দ বাতিলসহ আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন