ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

প্রধানমন্ত্রীর সহায়তায় শিশু আবু বক্করের চোখের অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৯, ১৮-১১-২০২৬

প্রধানমন্ত্রীর সহায়তায় শিশু আবু বক্করের চোখের অস্ত্রোপচার সম্পন্ন

ছবি: মেডিকেল পোস্ট

জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল তিন বছর বয়সী শিশু আবু বক্কর। চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানের। এরপর প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) অস্ত্রোপচার-পরবর্তী শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা: শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ নেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের দেখানো হয় আবু বক্করকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। গত সোমবার (১৬ নভেম্বর) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা: এম. আর. হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি শিশুটির চিকিৎসার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে। এ সময় তারা আবু বক্করের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং আর্থিক সহায়তা দেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা: সায়ীদ মেহবুব উল কাদীর, ডা: এ. এস. এম. মাহবুব মুন্না, ডা: মো. মাহফুজুল আলম, ডা: জাকিয়া সুলতানা, ডা: আবু মোস্তফা কামাল, ডা: মো. মাসুদ রানা, ডা: মো. হাবিবুর রহমান, ডা: ইসমাইল হোসেন, ডা: শামীমা ইয়াসমিন, ডা: আদনান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।

এমপি/ আরআই

আরও পড়ুন