শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৩২৯ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫৮ জন। এ নিয়ে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৭৮৬ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।
এমপি/ আরআই