শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা।
এতে বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ ও সুবিধা বিবেচনায় বিসিডিএসের মাধ্যমে ফার্মেসি সার্টিফিকেট কোর্স চালু রাখতে হবে। হয়রানি বন্ধ করে সমিতির মাধ্যমে নিবন্ধন কোর্স পরিচালনারও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিসিডিএসকে বাদ দিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স পরিচালনার সিদ্ধান্তে চলমান স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এতে ফার্মাসিস্টের সংকট বাড়ার পাশাপাশি ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসির সংখ্যা বাড়তে পারে। এ সময় অবিলম্বে সিদ্ধান্তটি বাতিল করে বিসিডিএসের মাধ্যমে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স চালুর দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার সভাপতি মমিনুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মো. কামাল হোসেন পিয়াল, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সদস্য মো. নজমুল হুদা, হারুনুর রশিদ প্রমুখ।
এমপি/ আরআই