ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

স্বাস্থ্য ক্যাডারের ৩০ চিকিৎসককে বদলি-পদায়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৬, ১৮-১১-২০২৬

স্বাস্থ্য ক্যাডারের ৩০ চিকিৎসককে বদলি-পদায়ন

ছবি: মেডিকেল পোস্ট

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩০ চিকিৎসককে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের এসব চিকিৎসককে তাদের নামের পাশে উল্লেখ করা নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির আদেশ পাওয়া চিকিৎসকদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ১৯ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় সংশ্লিষ্ট চিকিৎসকদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে এবং এইচআরএম ডাটাবেজে ‘মুভ আউট’ সম্পন্ন করতে হবে। নতুন কর্মস্থলে যোগদানের পর সংশ্লিষ্ট বিভাগ বা কর্মস্থলে ‘মুভ ইন’ করতে হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন