শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০০, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত রুনা নামের এক নারী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে এক্স-রে বিভাগের নেওয়া হয়। এ সময় রোগীর সঙ্গে ২০ থেকে ২৫ জন স্বজন এক্স-রে কক্ষে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) আবুল হোসেন তাদের বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রোগীর স্বজন মো. লিটনসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি এক্স-রে বিভাগে হামলা ও ভাঙচুর চালান। এ সময় আবুল হোসেনকে মারধর করা হয়।
আহত আবুল হোসেন অভিযোগ করেন, রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজন কক্ষে প্রবেশ করায় তাদের বাইরে যেতে বলেছিলেন তিনি। এ সময় তাকে হুমকি দেওয়া হয়। রোগীর একটি এক্স-রে করার কথা থাকলেও স্বজনেরা দুটি করতে বলেন। এক্স-রে করে দেওয়ার পর তারা চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে তাকে মারধর করেন এবং এক্স-রে মেশিন, কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করেন। এ হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তার অনুসারীরা জড়িত বলেও অভিযোগ করেন আবুল হোসেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: তাজকিয়া সিদ্দিকাহ বলেন, হাসপাতালে মাত্র একজন রেডিওগ্রাফার রয়েছেন। তাকে প্রতিদিন একাই ৬০ থেকে ৭০ জন রোগীর এক্স-রে করতে হয়। প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল এ হাসপাতালে এ ধরনের হামলা সেবাদান কার্যক্রমকে ব্যাহত করছে।
তিনি আরও বলেন, হামলায় ডিজিটাল এক্স-রে মেশিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন যন্ত্রপাতিও ভাঙচুর করা হয়েছে। বর্তমানে মেশিনটি চালু করা যাচ্ছে না। ঢাকা থেকে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এসে পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতি ও মেরামতের বিষয়ে জানা যাবে।
এমপি/ আরআই