ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

সংক্রামক রোগ মোকাবিলায় মাঠপর্যায়ে প্রশিক্ষণ দিল আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০২, ১৮-১১-২০২৬

সংক্রামক রোগ মোকাবিলায় মাঠপর্যায়ে প্রশিক্ষণ দিল আইইডিসিআর

ছবি: মেডিকেল পোস্ট

ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু ও অন্যান্য পুনঃউত্থানশীল সংক্রামক রোগের ঝুঁকি মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ের র‍্যাপিড রেসপন্স টিমের (আরআরটি) সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার (১৮ নভেম্বর) আইইডিসিআরের পরিচালক ডা: কাজী আহমেদ জাকিরের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩০টিরও বেশি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা (ইউএইচএফপিও) অংশ নেন।

কর্মসূচিতে ইনফ্লুয়েঞ্জা, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) এবং অন্যান্য নতুন ও পুনঃউত্থানশীল সংক্রামক রোগের ঝুঁকি দ্রুত শনাক্তকরণ, সময়মতো অবহিতকরণ, রোগতাত্ত্বিক অনুসন্ধান, ঝুঁকি মূল্যায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এসব রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ের আরআরটি সদস্যদের কারিগরি জ্ঞান এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

আইইডিসিআর জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে সারা দেশে জনস্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, রোগ নজরদারি ব্যবস্থা জোরদার এবং সমন্বিত ও দ্রুত সাড়াদানকারী প্রাদুর্ভাব মোকাবিলা ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ভবিষ্যতের জনস্বাস্থ্য ঝুঁকি দ্রুত শনাক্তকরণ, সময়মতো পদক্ষেপ গ্রহণ এবং কার্যকর প্রতিরোধ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বাড়ানো জরুরি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন