শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৫, ১৩-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১২ আগস্ট) থেকে হাসপাতালটিতে এ সেবা কার্যক্রম শুরু হয়।
জানা যায়, এতদিন এন্ডোস্কপি পরীক্ষার প্রয়োজন হলে অনেক রোগীকেই জেলার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে যেতে হতো। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও যাতায়াতজনিত ভোগান্তির শিকার হতেন রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতাল সূত্র জানায়, পাকস্থলী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে এন্ডোস্কপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এ সেবা চালু হওয়ায় দ্রুত রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার সুযোগ আরও বাড়বে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, শুধু এন্ডোস্কপি সেবা চালুর মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল বাড়িয়ে ভবিষ্যতে আরও আধুনিক চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া উচিত।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রামের মতো সীমান্তবর্তী ও তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জেলার মানুষের জন্য সরকারি হাসপাতালে বিশেষায়িত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সৃষ্টি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রোগীদের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি জেলা পর্যায়ের চিকিৎসাসেবার সক্ষমতাও বাড়বে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, বিশেষ করে পাকস্থলী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিলতা শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্ডোস্কপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সেবা চালুর মাধ্যমে জেলার মানুষ আরও সহজে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।
এমপি/ আরআই