শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫, ৩০-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। চিকিৎসকদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ সুবিধার পরিধি বাড়াতে চীন ও পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা ও অগ্রগতির কাজ এগিয়ে চলেছে।”
এসময় গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি চিকিৎসকদের কাজের বাস্তব চিত্র ও প্রতিকূলতা অনুধাবনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো কাজের ঘাটতি বা ভুলত্রুটি থাকলে তা গণমাধ্যমের গঠনমূলক আলোচনার মাধ্যমে শুধরে নেওয়ার ইতিবাচক মানসিকতা রাখার জন্য তিনি স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
সাখাওয়াত হোসেন বলেন, “একটি সুস্থ ও সবল জনগোষ্ঠী ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা অসম্ভব। তাই চিকিৎসা পেশার মহৎ মর্যাদা রক্ষা করে দেশের প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে।”
জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা: হাসান জাফরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ।
এমপি/ আরআই