ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
চিকিৎসকদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
বাংলাদেশের চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
Scroll
বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াতে চায় কেনিয়া
Scroll
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
Scroll
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
Scroll
ইউনিয়ন ও ওয়ার্ডে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট’ গড়ে তোলা হবে: ড. জিয়াউদ্দিন
Scroll
প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ে শুরু হচ্ছে ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
Scroll
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
Scroll
নিরাপদ খাদ্য পরীক্ষার ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দগ্ধ চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৩, ৩০-০৯-২০২৬

দগ্ধ চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

ছবি: মেডিকেল পোস্ট

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্নেস দুর্ঘটনায় দগ্ধ চীনা প্রকৌশলী জেংলিং হংকে দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটেই তার সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া সম্ভব। তবে স্বজনেরা চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য নিজ দেশেও নিয়ে যেতে পারেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ এবং বাংলাদেশি নাগরিকের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকেই বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ‘ফার্মিক স্টিল লিমিটেড’ কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে এক চীনা নাগরিকসহ চারজন দগ্ধ হন। দগ্ধরা হলেন— মো. মনির, জুয়েল, সাইফুল ও চীনা প্রকৌশলী জেংলিং হং।

এমপি/ আরআই

আরও পড়ুন