শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১, ১৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও চিপস উৎপাদনের চিত্র পাওয়া যায়। উৎপাদনে পোড়া তেল ব্যবহার, মেঝেতে খাদ্য তৈরির উপাদান সংরক্ষণ এবং মেঝেতে খাদ্যপণ্য মোড়কজাত করার মতো অনিয়মও ধরা পড়ে। এ ছাড়া কারখানার কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে অসচেতনতার বিষয়টি উঠে আসে। নিরাপদ খাদ্য আইনে এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন ফেনীর নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল ফেনী জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ফাহমিদা আক্তার বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমপি/ আরআই