শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪, ১৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১২ অক্টোবর) বিকেলে পর্যন্ত প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে শিশু-কিশোরদের নিয়ে সচেতনতামূলক আলোচনা, বাত ও জয়েন্টের সমস্যা এবং অন্যান্য রোগের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন ডা: ইমনুল ইসলাম ইমন, ডা: মৌসুমী আহমেদ মৌরী, ডা: ইসমাত জাহান ফেরদৌসী এবং ডা: রেজওয়ানা রহমান। এ সময় শিশুদের দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা, ফোলা, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এবং হাঁটাচলায় অসুবিধাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন তারা।
ক্যাম্পে অংশ নেওয়া অধিকাংশ রোগী ও অভিভাবক আয়োজনটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও আন্তরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। পাশাপাশি আলোকের অন্যান্য স্বাস্থ্যসেবার মান ও সেবাদানের অভিজ্ঞতা নিয়েও সন্তোষ জানান।
আলোক কর্তৃপক্ষ জানায়, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু ও পরিবারের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমপি/ আরআই