শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৯, ১২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পথপরিক্রমা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আশা করি পরিস্থিতির দ্রুত অবসান হবে এবং যুদ্ধ বন্ধ হবে। কারণ নিরীহ বেসামরিক মানুষ নিহত হচ্ছেন এবং পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।’
সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব সম্পর্কে শামা ওবায়েদ বলেন, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় সরবরাহঝুঁকি মোকাবিলায় কাজ করছে। বর্তমানে জ্বালানি প্রতিমন্ত্রী সৌদি আরবে অবস্থান করে দুই দেশের জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।
তবে এখনই বাংলাদেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের কোনো আশঙ্কা দেখা যায়নি বলে জানান তিনি।
মধ্যপ্রাচ্যের সংঘাত প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে কিছু বাংলাদেশি চাকরি হারিয়ে দেশে ফিরেছেন। অনেকে সেখানে কর্মহীন অবস্থায় রয়েছেন। শুধু সৌদি আরবেই ৩০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন। এ পরিস্থিতিতে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ ও বৈধ অভিবাসন বাড়াতে কাজ করছে সরকার।
সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিআইআইএসএসের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন।
এমপি/আরআই