শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬, ১২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগে (দুই সিটি কর্পোরেশনসহ) ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১১ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে, আগস্ট মাসে সারা দেশে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। আর অক্টোবরের প্রথম নয় দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫০ জন।
এমপি/আরআই