ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৯, ১২-১০-২০২৬

হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৫২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৯ জন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০ জনে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৭৩ জন। এ ছাড়া এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা ও সিলেট বিভাগে। জেলাভিত্তিক হিসাবে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কিশোরগঞ্জ ও হবিগঞ্জে।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন