শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১১, ১৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার বায়ুমান ১৫৮ স্কোরে পৌঁছেছে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ২০১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি ও ভারতের রাজধানী দিল্লি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া সূচক ১৫১ থেকে ২০০ হলে বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।
এমপি/ আরআই