শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪, ১৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১২ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানসির বিল্লাহ এবং শিবপুর মডেল থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সামিউর রহমান বলেন, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমপি/ আরআই