শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০২, ১৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. সিপন মিয়া জানান, সকাল ৮টার দিকে ওসেকের পেছনে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঢামেক পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। এ জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমপি/ আরআই