শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২, ১৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর পার্ক ঘাটে নোঙর করা ভাসমান হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
এ সময় হাসপাতালের চোখ, নাক-কান-গলা ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সেবার বিষয়ে খোঁজখবর নেন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘জীবন তরী’র ভূমিকার প্রশংসা করেন তিনি।
একই দিন দুপুরে নারায়ণগঞ্জে প্রাণ-আরএফএল কারখানা পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। সেখানে বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন একটি ওয়াটারবাসের মডেল পরিদর্শন করেন তিনি।
এ সময় নগর পরিবহনে পরিবেশবান্ধব ও আধুনিক জলযান চালুর ওপর গুরুত্বারোপ করেন রাজিব আহসান।
তিনি বলেন, ‘নৌপথকে যথাযথভাবে কাজে লাগানো গেলে সড়কপথের ওপর চাপ কমবে। একই সঙ্গে নগরবাসীর জন্য স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ বিকল্প যাতায়াতব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।’
নৌপথের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এমপি/ আরআই