শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩, ১৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো উপস্থিত ছিলেন।
ভিশন স্প্রিং ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা সাজিদা ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে। এতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অস্ত্রোপচার, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।
ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এর মাধ্যমে চোখের বিভিন্ন রোগ শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, চশমা প্রদান ও ছানি রোগীদের অস্ত্রোপচারের সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।’
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ূন কবির এবং সাজিদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক।
এমপি/ আরআই