শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫, ১৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৯ অক্টোবর) ‘টুগেদার ফর বেটার ক্যান্সার কেয়ার, এডুকেশন অ্যান্ড রিসার্চ’ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় অধ্যাপক ডা: সৈয়দ মো. আকরাম হোসেন বিভাগের ২১ বছরের পথচলায় সংশ্লিষ্ট সবার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিভাগের প্রতিটি অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফসল। শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, নিষ্ঠা এবং দলগত প্রচেষ্টাই বিভাগের অগ্রযাত্রার প্রধান শক্তি।
অধ্যাপক আকরাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার চিকিৎসা, উচ্চতর শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ক্যান্সার-সংশ্লিষ্ট সব বিভাগকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ ‘বিএমইউ ক্যান্সার ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ও স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতাও কামনা করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে বহুমাত্রিক ক্যান্সার চিকিৎসা, আধুনিক গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।
এর আগে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণ করা হয়।
এমপি/ আরআই