ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০১, ১৯-১০-২০২৬ | আপডেট: ৪:০১, ১৯-১০-২০২৬

হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪৩ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২ লাখ ১৪ হাজার ৫৫১ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন