ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শজিমেক হাসপাতালের ওটিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৬, ১৯-১০-২০২৬

শজিমেক হাসপাতালের ওটিতে অগ্নিকাণ্ড

ছবি: মেডিকেল পোস্ট

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাইনর চক্ষু অপারেশন থিয়েটারের (ওটি) বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে ওই কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চক্ষু অপারেশনে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পুড়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এমপি/ আরআই

আরও পড়ুন