ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

কামরাঙ্গীরচর হাসপাতালে ১০ আনসার নিয়োগের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩১, ১৯-১০-২০২৬

কামরাঙ্গীরচর হাসপাতালে ১০ আনসার নিয়োগের অনুমোদন

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকার কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার করতে ১০ জন আনসার সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১ শাখা) উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের মূল্যবান চিকিৎসা সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীদের অ্যাটেনডেন্টসহ অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণে তিন শিফটে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য ১০ জন আনসার সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য ১০ জন আনসার সদস্য নিয়োগের বিষয়ে সম্মতি প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন