শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪, ১৯-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১৯ অক্টোবর) দুর্গোৎসব উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, দুর্গোৎসবের এই আনন্দময় সময় সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও কল্যাণের বার্তা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে সমৃদ্ধ হোক আমাদের প্রিয় মাতৃভূমি। মানবতার সেবায়, বিশেষত প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য ও কল্যাণে, আমাদের সম্মিলিত অঙ্গীকার আরও দৃঢ় হোক।
উৎসবের আনন্দঘন দিনগুলোতেও যারা নিরলসভাবে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন সেই সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি।
শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, দেশব্যাপী কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
এমপি/ আরআই