শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮, ২৩-১০-২০২৬ | আপডেট: ৩:৪৮, ২৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে বিয়ানীবাজারের শহীদুল ইসলামের এক বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদরের মিজানুর রহমানের তিন মাস ২৪ দিন বয়সী শিশু জায়ান রয়েছে।
চলতি বছর হাম ও এর উপসর্গে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন মারা গেছেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালভিত্তিক হিসাবে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছেন। বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন আরও দুজন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।
এমপি/ আরআই