ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৯, ২৩-১০-২০২৬

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমলেও বাতাসের মান এখনো অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৫১ স্কোর নিয়ে ১৬তম অবস্থানে রয়েছে ঢাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ৩৯৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২২৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের মুম্বাই, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে সেনেগালের ডাকার এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

এমপি/ আরআই

আরও পড়ুন