শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬, ২৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৯৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৯৬ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫২১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৫৯ জন, খুলনায় ১৪৭ জন, চট্টগ্রামে ২১৯ জন, রাজশাহীতে ১১৩ জন, ময়মনসিংহে ১০০ জন এবং রংপুরে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমপি/ আরআই