ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত
Scroll
যশোর হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী
Scroll
ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মির্জা আব্বাস
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি
Scroll
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
Scroll
হামের উপসর্গে সিলেটে তিন শিশুর মৃত্যু
Scroll
‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী
Scroll
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৩, ২৩-১০-২০২৬

মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

জানা যায়, গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ড. আব্দুল মঈন খান। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, গতকাল (২২ অক্টোবর) বিকেলে হাসপাতালে মঈন খানকে দেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা: আতিকুর রহমান, ডা: জিয়াউল হক ও ডা: জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে।

এ ছাড়া ওইদিন সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন