শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৪০, ২৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২৩ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে এক হাজার ১০০ জনের বেশি মেলানোমা রোগী অংশ নেন। এতে দেখা যায়, ক্যান্সারের টিকা ও ইমিউনোথেরাপির ওষুধ কিট্রুডা একসঙ্গে প্রয়োগ করলে শুধু কিট্রুডা ব্যবহারের তুলনায় রোগ ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
দুই বছরের পর্যবেক্ষণে টিকা ও কিট্রুডা গ্রহণকারী রোগীদের ৮২ দশমিক ২ শতাংশের ক্যান্সারমুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, শুধু কিট্রুডা গ্রহণকারীদের ক্ষেত্রে এ হার ছিল ৭০ শতাংশ।
মডার্না ও মার্কের তৈরি টিকাটি রোগীর ক্যান্সার কোষের বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি করা হয়। এটি রোগীর রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করার লক্ষ্য নিয়ে তৈরি।
টিকাটির অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রে আবেদনপ্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি বাজারে আসতে পারে। মেলানোমার পাশাপাশি কিডনি, মূত্রথলি ও ফুসফুসের ক্যান্সারেও টিকাটি নিয়ে পরীক্ষা চলছে।
এমপি/ আরআই