শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬, ২৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে চিকিৎসাসামগ্রী তুলে দেওয়া হয়।
হিউম্যান অ্যাপিল ইউএসএর সহযোগিতায় দেওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পার্স, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাক এবং অপারেশন থিয়েটারে (ওটি) ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। এ সময় হাসপাতালে ভর্তি রোগীরা যেন এসব চিকিৎসাসামগ্রী বিনামূল্যে ও যথাযথভাবে পান সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হুসাইন শাফায়াত ও সিভিল সার্জন মাসুদ রানা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রতিদিন প্রায় ৫০০ শয্যার রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকটের মধ্যেও হাসপাতালটি রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। নতুন এসব সামগ্রী পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এমপি/ আরআই