ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত
Scroll
যশোর হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী
Scroll
ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মির্জা আব্বাস
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি
Scroll
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
Scroll
হামের উপসর্গে সিলেটে তিন শিশুর মৃত্যু
Scroll
‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী
Scroll
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩২, ২৩-১০-২০২৬

মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী

ছবি: মেডিকেল পোস্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আলজেরিয়া থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন হুমায়ুন কবির। এরপর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মঈন খানকে দেখেন তিনি। এ সময় মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

জানা যায়, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যায় গত বুধবার (২১ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা: আতিকুর রহমান, ডা: জিয়াউল হক ও ডা: জাফর ইকবালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এমপি/ আরআই

আরও পড়ুন