শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭, ২৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
জন্মগত চোখের ত্রুটিতে ভোগা আবু বক্করের এরই মধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের মতে, আরও দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলে শিশুটির চোখ পুরোপুরি ভালো হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
আবু বক্কর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামের বাদশা মিয়ার ছেলে। পেশায় দিনমজুর কৃষক বাদশা মিয়ার দুই সন্তান। ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। একপর্যায়ে সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দিতে আকুতি জানিয়ে তার একটি মানবিক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার সার্বিক নির্দেশনা দেন তিনি। সেই নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি রাশেদুজ্জামান পিয়াস জানান, শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
এমপি/ আরআই