ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত
Scroll
যশোর হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী
Scroll
ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মির্জা আব্বাস
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি
Scroll
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
Scroll
হামের উপসর্গে সিলেটে তিন শিশুর মৃত্যু
Scroll
‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী
Scroll
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

স্তন ক্যান্সারের নতুন ওষুধে আশাব্যঞ্জক ফল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:০৪, ২৩-১০-২০২৬

স্তন ক্যান্সারের নতুন ওষুধে আশাব্যঞ্জক ফল

ছবি: মেডিকেল পোস্ট

স্তন ক্যান্সারের পরীক্ষামূলক ওষুধ রোগের অগ্রগতি বা মৃত্যুর ঝুঁকি ৫৯ শতাংশ কমিয়েছে। প্রচলিত কেমোথেরাপির তুলনায় ওষুধটি উন্নত পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভালো ফল দেখিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রিস্টল মায়ার্স স্কুইব ও তাদের অংশীদার সিস্টইমিউন এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইজালোনটাম্যাব ব্রেনজিটেকান নামের পরীক্ষামূলক ওষুধটি উন্নত পর্যায়ের হরমোন রিসেপ্টর-পজিটিভ এবং এইচইআর২-নেগেটিভ স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষা করা হয়। এসব রোগীর অন্তত এক দফা কেমোথেরাপি নেওয়ার পরও রোগের অগ্রগতি ঠেকানো যায়নি।

গবেষণায় দেখা গেছে, ওষুধটি গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে রোগের অগ্রগতি বা মৃত্যুর ঝুঁকি প্রচলিত কেমোথেরাপি গ্রহণকারীদের তুলনায় ৫৯ শতাংশ কমেছে।

এ ছাড়া, ওষুধটি গ্রহণকারী রোগীদের ক্যান্সার না বাড়িয়ে বেঁচে থাকার গড় সময় ছিল ৮ দশমিক ২ মাস। অন্যদিকে, প্রচলিত কেমোথেরাপি গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এ সময় ছিল গড়ে চার মাস। গবেষণার পূর্ণাঙ্গ ফল স্পেনের মাদ্রিদে ইউরোপীয় সোসাইটি ফর মেডিকেল অনকোলজির কংগ্রেসে উপস্থাপন করা হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন