ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত
Scroll
যশোর হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী
Scroll
ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মির্জা আব্বাস
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি
Scroll
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
Scroll
হামের উপসর্গে সিলেটে তিন শিশুর মৃত্যু
Scroll
‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী
Scroll
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৭, ২৩-১০-২০২৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত

ছবি: মেডিকেল পোস্ট

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আরকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কিংফিশার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমপি/ আরআই

আরও পড়ুন