ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত
Scroll
যশোর হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী
Scroll
ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মির্জা আব্বাস
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি
Scroll
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
Scroll
হামের উপসর্গে সিলেটে তিন শিশুর মৃত্যু
Scroll
‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী
Scroll
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১০, ২৩-১০-২০২৬

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি শোভাযাত্রা

ছবি: মেডিকেল পোস্ট

স্তন ক্যান্সার বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানী থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যান্সারজয়ী, সংগঠক ও সংস্কৃতিকর্মীসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো। গোলাপি রঙে সজ্জিত একটি বিশেষ বাসে অংশগ্রহণকারীরা বিভিন্ন জনপদে গিয়ে পথসভা, সংক্ষিপ্ত শোভাযাত্রা ও সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করবেন।

এ কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, সিওসি, ওয়াইডব্লিউসিএ, খোরশেদ জাহান হক ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, নারিপক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল, বিসিএফ, মানবিক উন্নয়ন কেন্দ্র, ফ্রেন্ড অব বাংলাদেশ, জামালপুর সমিতি ঢাকা, পল্লীমা মহিলা পরিষদ, অপরাজিতা, টিএমএসএস, সিসিইপিআরবি, হিল, রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাব জেলা ৩২৮সহ বিভিন্ন সংগঠন।

এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা: মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে তা শতভাগ নিরাময় সম্ভব। তাই তৃণমূল পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির। তিনি স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এমপি/ আরআই

আরও পড়ুন