ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫, ২৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৬ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকায় ২০৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। আর ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হানোই।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।
এমপি/ আরআই